লালগড়ের রামগড়ে শহীদদের শ্রদ্ধা জানালেন ছত্রধর মাহাতো
দি নিউজ লায়ন ; মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার লালগড় থানার রামগড়ে দলীয় কার্যালয়ে ২০০৯ সালের ২ রা ফেব্রুয়ারি সিপিএমের হার্মাদ বাহিনীর আক্রমণে নিহত রাজা রাম মান্ডি ও তার ছেলে লখিন্দর মান্ডি এবং গোপীনাথ সরেন এর স্মৃতিতে স্মরণসভার আয়োজন করা হয়। ওই স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো, তৃণমূলের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল মাহাতো ও তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি রাজু হাঁসদা, বঙ্গজননীর নেত্রী নিয়তি মাহাতো ও রামগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীকান্ত সিং সহ আরো অনেকে।
উল্লেখ করা যায় যে ২০০৯ সালের ২ রা ফেব্রুয়ারি লালগড় থানার রামগড় অঞ্চলের খাসজঙ্গল এলাকায় সিপিএমের হার্মাদ বাহিনি ওই তিনজনকে নৃশংস ভাবে খুন করে ।এরপর ২০০৯ সালের ৩ রা ফেব্রুয়ারি নিজের জীবনকে উপেক্ষা করে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালগড় থানার খাসজঙ্গল এলাকায় এসেছিলেন।তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তাদের পরিবার বর্গ কে তিনি সমবেদনা জানিয়ে ছিলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। তাই নিহতদের স্মরণে খাসজঙ্গল এলাকায় শহীদ বেদী তৈরি করা হয়।
প্রতি বছরের মতো এবছর শহীদদের স্মরণে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের রামগড় কার্যালয়ে। তিন শহীদদের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান ছত্রধর মাহাতো সহওই অনুষ্ঠানে উপস্থিত সকলেই। তিনি বলেন ওই তিন শহীদের রক্ত বিফলে যায়নি।
বাংলার মানুষ খুনি সিপিএমকে বিদায় দিয়েছে। রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। ঐ তিন শহীদ পরিবারের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে ও আগামী দিনেও থাকবে বলে তিনি জানান। সেই সঙ্গে ওই তিন শহীদ পরিবারের সদস্যদের শীত বস্ত্র দিয়ে মঙ্গলবার সম্বর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

Post a Comment